সমস্ত দ্বীন এলেমের অধ্যায়-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)
২৬০। স্যার বিভিন্ন বয়ান ও মোজাকারায় প্রসঙ্গক্রমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদীসটা বলতেন—
“আমরা নিরক্ষর উম্মত, লিখিও না, গুনিও (হিসাব করা) না।”
“إنا أمة أمية، لا نكتب ولا نحسب”
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্যার একবার বলেন, আমরা যেসব উপকরণকে বর্তমানে 'এলেম' বলি, সেগুলো সাহাবাদের কাছে তেমনভাবে ছিল না। এর অর্থ এই নয় যে তাঁদের এলেম ছিল না, বরং তাঁদের এলেম ছিল এমন এক গভীর উপলব্ধি, যা প্রচলিত লিখন-পঠনের গণ্ডির ঊর্ধ্বে ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যে এলেম অর্জন করেছেন, তার কোনো নির্দিষ্ট নাম, সুরত, সংখ্যা বা সংজ্ঞা ছিল না। সেখানে 'ফিকহ' বা 'হাদিস' নামক পৃথক কোনো বিষয় ছিল না, বরং সমগ্র জীবন ও দ্বীন ছিল তাঁদের এলেমের আধার।
Comments
Post a Comment
Thanks a lot