দীনের দ্বায়ী সব জায়গায় কাজ করবে-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)
🎤 ১২৯। একসময় স্যার হাসান হাবীব ভাইয়ের বাসায় গেলে উনি স্যারের কাছে বাসা পরিবর্তন করার পরামর্শ চাইলেন, বাসাটা অফিসের কাছে নেবার জন্য, উনার বাসা ছিল অফিস থেকে খানিকটা দূরে শহরতলীতে। স্যার জানতে চাইলেন কেন, উনি জানালেন অফিসটা শহরের মধ্যে, তোলারাম কলেজের পার্শ্বে, এলাকার নাম কলেজ রোড, সেখানে নিতে চাই, স্যার আবার জিজ্ঞেস করেন, কেনো। উনি উত্তর দিলেন, অফিসে যাওয়া আসায় অনেক সময় চলে যায়, বাসাটা অফিসের কাছে থাকলে এই যাওয়া আসার সময়টা বেঁচে যেতো, যা সাথীদের সাথে দেখা সাক্ষাৎ গাসত ফিকির ইত্যাদিতে ব্যবহার করতে পারতাম। স্যার খুব স্পষ্টভাবে বললেন দরকার নাই। উনি একটু পরে আবার বললেন, এখন যেখানে বাসা নিতে চাই সেটা মার্কাজের কাছে, পায়ে হেঁটে মার্কাজে যাওয়া যাবে, মার্কাজে কিছু সময় দেয়া, মার্কাজের তাকাজা পুরা করা সহজ হবে। স্যার বললেন দরকার নাই, এখানেই থাকো। উনি একটু পরে আবার বললেন এখানে তো গ্রাম এলাকা, অশিক্ষিত সাধারণ লোকজনের বাস, আমি যেখানে বাসা নিতে চাচ্ছি সেটা কলেজ পাড়া, সরকারী কলেজ, কলেজ পাড়া মসজিদ এলাকা, ছাত্র শিক্ষকদের মধ্যে মেহনত করা সুবিধা হবে। স্যার আবারও বললেন, দরকার নেই এখানেই থাকো। কিছুক্ষণ পর উনি আবার বললেন, অফিস থেকে বাসায় দিনে ২/৩ বার যাওয়া আসা করতে হয়, দূরে হবার কারণে বেশ রিক্সাভাড়া খরচ হয়, বাসাটা ওখানে নিলে এই রিক্সাভাড়াটা লাগতো না, বেচে যেতো। স্যার তখন জিজ্ঞেস করেন, তুমি যদি বাসা পরিবর্তন করো, তাহলে কতো টাকা সেভ হবে। উনি উত্তর করলেন, কমপক্ষে ৬০ টাকাতো বাঁচবে (২০০৩/২০০৪ সালের কথা)। স্যার এবার বললেন, তাহলে বাসা পরিবর্তন করে ফেলো। উনি একটু আগ্রহের সাথে স্যারকে তখন জিজ্ঞেস করলেন, রিক্সাভাড়া বাচানোর জন্য বাসা পরিবর্তন করতে পারি, কিন্তু দ্বীনের মেহনতের এতোগুলি ফায়দার কথা বললাম আপনি বাসা পরিবর্তন করতে রাজী হলেন না!
স্যার তখন বললেন, যে দ্বায়ী, যে মেহনত করনেওয়ালা, তার জায়গা পরিবর্তন হলে তাবলীগের কাজ বাড়বে কমবে এরকম না, যেখানে থাকবে ও ওখানেই করবে, ওখান থেকেই সব কাম করবে, আর যদি করতে পারে তাহলেই সে দ্বায়ী। এসমস্ত পরিবর্তন করে সে মনে করে অনেক তবলীগ করবো কিন্তু বাস্তবে সে আর তবলীগ করতে পারে না। দ্বায়ী যেখানে থাকবে ও সেখানেই কাজ করবে, কাজের মেজাজ এরকম যে ও যেখানেই থাকবে সেখানেই তার মেজাজ তাকে কাজ করাবে। তোমার টাকা বাচবে, হ্যাঁ এজন্য বাসা পরিবর্তন করতে পারো, কিন্তু মেহনতের কোন লাভ ক্ষতির চিন্তা করে বাসা পরিবর্তন করে তুমি বেশী তবলীগ করবে, বাস্তবে তা হয়না।
Comments
Post a Comment
Thanks a lot