ঈমানের নূর -প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী(র)
কুফর হচ্ছে ঐ জিনিস, যেটা তার (মানুষের) মনের উপর পর্দা ফেলে দেয়। ভিতরে তারপরেও (ঈমান) আছে, বাইরের পর্দা যদি সরিয়ে নেয়, আবার ঐখান থেকে ঈমান বের হবে, আবার আল্লাহর পরিচিতি বের হবে। আর যদি পরিচিতি বের হয়, তা যত্ন যদি করে; আল্লাহ তাআলার যতগুলো সুন্দর সুন্দর নাম বা সিফাতগুলো আছে। ঐ নামগুলো মানে ঐসব বৈশিষ্ট্যসমুহ। ঐ সিফাতগুলোকে- মানুষের অন্তরের ভিতরেও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যদি সে মেহনত করে, আল্লাহ তাআলা ঐগুলোকে তাঁর (ভেতর থেকে) আবার বের করে, তা আবার দেখাবেন।
صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُ عَـٰبِدُونَ
*আল্লাহর রং, আর আল্লাহর চেয়ে ভালো কে রাঙাতে পারে? আর আমরা তাঁরই ইবাদত করি।*
বান্দা আল্লাহর ইবাদত কেন করে? ইবাদত এর মাধ্যমে সে আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করবে যে, তাঁর ভিতর থেকে আল্লাহ তাআলার রং বের হয়। একজন সাহাবী একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, "মুমিনের পরিচয় কী?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পরিচয় বললেন যে, *তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে।*
তাঁর মধ্যে, তাঁর চেহারার মধ্যে আল্লাহর পরিচয় আছে, তা দেখা যায়।
অনেক সময় দুনিয়াতে যেমন দেখা যায় যে, কোনো ছেলেকে তার চাচা বা পরিবারের কোনো মুরুব্বী বা পিতার সমসাময়িক কেউ তাকে দেখলে বলে যে, ‘বাবা তোমাকে দেখলে একদম তোমার বাবার কথা মনে পড়ে। একেবারে একই চেহারা।' ছেলেকে দেখলে যেরকম বাবার কথা মনে পড়ে, কারণ ঐ চেহারার মধ্যে তার পরিচিতি লিখা আছে। আল্লাহর ঈমানদার বান্দারা ঐ বান্দা, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে। তাঁর চেহারার মধ্যে ঐ নূর আছে। আর এইটা অর্জন হবে কেমন করে? আল্লাহ তাআলা এইজন্য আমাদেরকে ইবাদত দিয়েছেন, ঐ ইবাদত নিয়ে সে যখন যাবে, তখন আল্লাহ তাআলার ঐ নূর তাঁর চেহারার মধ্যে পড়ে। আর ঐখান থেকে তা দেখা যায়।
ঈমানদারদের মধ্যে নূরের একটা প্রভাব পড়ে। আর ঐটা এমন ধরনের জিনিস, ঐটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু বুঝবে। বর্তমান দুনিয়াতেও এরকম লোক আছে যে, উনাকে একবার শুধু দেখার কারনে বেনামাজি লোক নামাজ পড়ে। হয়তো সে বাজারে বা কোথাও যাচ্ছিল। পথে উনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সালাম করল। ‘ওয়া আলাইকুমুস সালাম।’ তারপর ভাবলো নামাজটা পড়েই যাই। অনেক সময় খেয়াল করে, অনেক সময় খেয়াল করেনা।
-হযরত মুশফিক আহমাদ (রহ)
Comments
Post a Comment
Thanks a lot