দীনের দ্বায়ী সব জায়গায় কাজ করবে-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)
🎤 ১২৯। একসময় স্যার হাসান হাবীব ভাইয়ের বাসায় গেলে উনি স্যারের কাছে বাসা পরিবর্তন করার পরামর্শ চাইলেন, বাসাটা অফিসের কাছে নেবার জন্য, উনার বাসা ছিল অফিস থেকে খানিকটা দূরে শহরতলীতে। স্যার জানতে চাইলেন কেন, উনি জানালেন অফিসটা শহরের মধ্যে, তোলারাম কলেজের পার্শ্বে, এলাকার নাম কলেজ রোড, সেখানে নিতে চাই, স্যার আবার জিজ্ঞেস করেন, কেনো। উনি উত্তর দিলেন, অফিসে যাওয়া আসায় অনেক সময় চলে যায়, বাসাটা অফিসের কাছে থাকলে এই যাওয়া আসার সময়টা বেঁচে যেতো, যা সাথীদের সাথে দেখা সাক্ষাৎ গাসত ফিকির ইত্যাদিতে ব্যবহার করতে পারতাম। স্যার খুব স্পষ্টভাবে বললেন দরকার নাই। উনি একটু পরে আবার বললেন, এখন যেখানে বাসা নিতে চাই সেটা মার্কাজের কাছে, পায়ে হেঁটে মার্কাজে যাওয়া যাবে, মার্কাজে কিছু সময় দেয়া, মার্কাজের তাকাজা পুরা করা সহজ হবে। স্যার বললেন দরকার নাই, এখানেই থাকো। উনি একটু পরে আবার বললেন এখানে তো গ্রাম এলাকা, অশিক্ষিত সাধারণ লোকজনের বাস, আমি যেখানে বাসা নিতে চাচ্ছি সেটা কলেজ পাড়া, সরকারী কলেজ, কলেজ পাড়া মসজিদ এলাকা, ছাত্র শিক্ষকদের মধ্যে মেহনত করা সুবিধা হবে। স্যার আবারও বললেন, দরকার নেই এখানেই থাকো। কিছুক্...