Posts

আল্লাহ তায়ালার সৃষ্টি সৌন্দর্য প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)

 🎤 ​​৪১। একবার এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্যার বলেন, অযোগ্যদের অস্ত্র হলো পাংচুয়ালিটি (সময়ানুবর্তীতা, নিয়মানুবর্তীতা ইত্যাদি)। ওরা পাংচুয়াল থেকে কাজ করতে চায়, জিসিয়াসরা পাংচুয়াল হতে পারে না। সাহাবায়ে কেরাম, তাদের কোনো রুটিন লাইফ ছিল না, কি করতেন আলী (রা:), তাদের ডেইলি লাইফ, রুটিন লাইফ বলা মুসকিল। ওমর (রা:) ডেইলি কি করতেন তার রুটিন পাওয়া মুসকিল। বিভিন্ন বয়ানে স্যারের একটা কমন উদাহরন ছিল, আল্লাহ তায়ালা যদি আসমানের তারা মানুষকে সাজাতে বলতো তো মানুষ সোজা লাইনে সাজাতো, সব একই রকম বাল্ব দিয়ে, কিন্তু আল্লাহ তায়ালা আসমান সাজিয়েছেন তারকারাজী দিয়ে, কোনটা ছোট কোনটা বড়, কোনটা দূরে কোনটা কাছে, সব এলোপাথারী, এর মধ্যে সৌন্দর্য আছে। বন সুন্দর, সেখানে কোন রুটিন নাই, এলোপাথারী। মানুষের তৈরী রাস্তা সোজা হয়, কিন্তু মেঠোপথ নদী সব আকাঁবাকা হয়, বন জঙ্গলের গাছপালা, পাহার পর্বতের সারিবদ্ধতা, সমুদ্রের গভীরতা ইত্যাদির কোন নির্দিষ্ট মাপ, কোন নির্দিষ্ট রুটিন নাই।

ঈমানের পূর্ণতা বনাম দুনিয়ার আসক্তি প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)

 🎤 ​২০৮। স্যার এক মোজাকারায় বলেন, আমাদের ইমান কতটা পূর্ণ, তা অনেক সময় আমাদের পার্থিব বস্তুর প্রতি আসক্তি এবং তার দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থেকে বোঝা যায়। প্রসঙ্গক্রমে স্যার একটি উদাহরণ দিয়ে বলেন, মনে করো একজন ব্যক্তি একটি দামি ও সুপরিচিত ব্র্যান্ডের মোটরসাইকেল চালাতে অভ্যস্ত। এলাকায় সবাই তাকে এই মোটরসাইকেল চালক হিসেবেই চেনে। এখন, যদি কোনো কারণে তাকে সাইকেল চালিয়ে কোথাও যেতে হয় এবং সে এই ভেবে লজ্জা পান যে, "আমি দামি মোটরসাইকেল চালিয়ে অভ্যস্ত, এখন সাইকেল চালালে লোকে কী ভাববে?" — এই মনোভাবই প্রমাণ করে যে সে এখনো ইমানের পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারেননি। কেননা, এই পরিস্থিতিতে সাইকেল চালানোকে ছোট বা অসম্মানের মনে করছে, সে তার সম্মান ও মর্যাদার সঙ্গে আসবাবের উঁচু—নিচুকে যুক্ত করে ফেলেছে। এই ধরনের মানসিকতা ইমানের দুর্বলতারই লক্ষণ। একজন মুমিন কখনোই পার্থিব বস্তুর মানদণ্ডে নিজের সম্মান বা মর্যাদা পরিমাপ করবে না। বরং, বিনয় এবং আল্লাহ্‌র সন্তুষ্টিই তার কাছে মুখ্য।  স্যার আরও বলেন, কেউ যদি এই ধরনের পরিস্থিতিতে (দ্বীলের এই অবস্থায়) মাঝে মাঝে সাইকেলও না চালায়, তাহলে দিল ক...

বাংলাদেশ মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে যে আশ্বাস পেলেন আন্দোলনরত শিক্ষকরা

Image
বাংলাদেশ মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে যে আশ্বাস পেলেন আন্দোলনরত শিক্ষকরা বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা। রোববার রাজধানীর গুলশানে। ছবি: সংগৃহীত সমকাল প্রতিবেদক  প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৫:২৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১৫:৩৩ Facebook X WhatsApp LinkedIn Telegram Messenger Email Share - অ + বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়।  বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।’ বিএনপি মহাসচিবের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জোটের নেতারা। দেলোয়ার হোসেন বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিক...

আসল সফর হলো অজানার পথে পদক্ষেপ নেওয়া -প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী(র)

 🎤 ২৭৬। স্যার একবার সফর প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন- আমরা অনেক সময় বলি, *“আমি সফরে যাচ্ছি।”* কিন্তু বাস্তবে আমাদের সফর আসল সফর নয়। আমাদের যাত্রার আগে থেকেই সবকিছু নির্ধারিত থাকে- কোথায় যাচ্ছি, কতদিন থাকব, কোথায় থাকব, কী খাব, কোন গাড়িতে উঠব, কখন ফিরব- সবই আগে থেকে ঠিক করা থাকে। আমরা শুধু সেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে পথ চলি। এই ধরণের যাত্রা মূলত *পরিকল্পিত ভ্রমণ- এটি সফরের গভীর অর্থকে ধারণ করে না।* আসল সফর হলো সেই যাত্রা, যেখানে অজানার পথে পদক্ষেপ নেওয়া হয়- যেখানে গন্তব্য নিশ্চিত নয়, পথের অবস্থা অনিশ্চিত, থাকা-খাওয়ার ব্যবস্থা অনির্ধারিত, এবং সময়ের সীমাও অজানা। এই অনিশ্চিত যাত্রাই মানুষকে আত্মসমর্পণ শেখায়- নিজের নয়, বরং আল্লাহর হাতে নিয়তি সঁপে দেওয়ার শিক্ষা দেয়। পথের সমস্ত ফলাফল, সাফল্য-ব্যর্থতা, বিপদ-আপদ, সুখ-দুঃখ-  সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দেয়। রাস্তা অজানা, মানচিত্র নেই, অনেক অনিশ্চয়তা আছে। তারপরও নিজের সব উদ্বেগ, পরিকল্পনা, নিরাপত্তা বা ফলাফল নিয়ে চিন্তা না করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আত্মবিশ্বাসী হয়ে অগ্রসর হতে থাকে। এই প্রসঙ...

সকল পেরেশানির উত্তম পরামর্শ -মুশফিক আহমেদ চৌধুরী (র)

 🎤 ​​৬৭। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন জোহরের নামাজ সাধারণত কেন্দ্রীয় মসজিদে পড়তেন। একদিন ঢাকা থেকে এক ব্যাক্তি স্যারের সাথে দেখা করতে আসে। তাকে খুব পেরেশান দেখাচ্ছিল, নামাজের পর ব্যক্তিগতভাবে কিছু পরামর্শের জন্য বসে। দুপুরের খাবারের সময় ছিল, কাজল ভাই উনাকেও দাওয়াত দিলে স্যারের সাথে উনিও কাজল ভাইয়ের বাসায় যান। কাজল ভাই বলেন, উনার চেহারা দেখে মনে হচ্ছিল বড় ধরনের কোন সমস্যার মধ্যে পড়েছেন। খানার পরে উনি বললেন, আমার কিছু ব্যাক্তিগত পরামর্শ আছে। উনার কথা শুনে কাজল ভাই স্যারকে বললেন, আমি ভেতরে (বাসা) যাচ্ছি। তখন স্যার বললেন না তুমিও থাকো। ঐ মেহমান উনার বিভিন্ন হালত বলতে গিয়ে বলেন যে স্যার আমি এতা বড় সমস্যার মধ্যে পড়েছি যে মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করি। সমস্যার আলোচনায় তিনি বলেন, বিভিন্ন সময় রোজগারের জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছি, চাকরি, বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন জায়গায় বিনিয়োগ ইত্যাদি কিন্তু কোন জায়গায় সুবিধা করতে পারিনি। বিভিন্ন ব্যবসা করেছি লোকসান হয়েছে, নতুন করে টাকা বিনিয়োগ করেছি আবার লোকসান হয়েছে, বিভিন্ন জনের নিকট থেকে টাকা ধার করে বিনিয়োগ করেছি আবারও লোকসান হয়েছ...

ফিলিপ ও চার্লিসের ভালোবাসার দ্বন্দ্ব

ভালোবাসার দ্বন্দ্ব বন্ধুত্ব নাকি ভালোবাসা—কোনটা বড়? একদিন যদি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুই আপনার মতো একই মানুষকে ভালোবাসতে শুরু করে, তখন আপনি কী করবেন? হয়তো ছেড়ে দেবেন, হয়তো লড়বেন, আবার হয়তো সব হারাবেন। আমার নাম ফিলিপ । এই গল্প শুধু আমার নয়—এটা আমার বন্ধু চার্লিস আর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মানুষ মেডিলা র গল্প। আমরা তিনজন একসাথে শুরু করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালাম এমন এক দ্বন্দ্বের সামনে, যেটা আমাদের বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি জীবনকেও ভেঙে দিল। অধ্যায় ১: আমাদের শুরু শহরের এক কোণে ছোট্ট কলেজ ক্যাম্পাস। সকালবেলার হালকা রোদে ভেজা মাঠ, আর মৃদু হাওয়া বইছে। তখনই প্রথম আমি দেখেছিলাম মেডিলাকে। লাল শাড়ি, কাঁধে বইভর্তি ব্যাগ, চোখে স্বপ্নের আলো। যেন পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছিল তাকে দেখার জন্য। আমি ছিলাম একেবারে সাধারণ ছেলে—চশমা পরা, বইপাগল, অন্তর্মুখী। আমার বন্ধু চার্লিস একেবারে উল্টো। চঞ্চল, হাসিখুশি, সবাইকে মাতিয়ে রাখে। আমরা দুইজন ছিলাম অদ্ভুত এক জুটি—আলাদা আলাদা চরিত্র, তবু অটুট বন্ধুত্ব। মেডিলার সাথে আমাদের পরিচয় হলো এক বিকেলে। লাইব্রেরিতে একটা বই খুঁজছিল...

ঈমানের নূর -প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী(র)

 কুফর হচ্ছে ঐ জিনিস, যেটা  তার (মানুষের) মনের উপর পর্দা ফেলে দেয়। ভিতরে তারপরেও (ঈমান) আছে, বাইরের পর্দা যদি সরিয়ে নেয়, আবার ঐখান থেকে ঈমান বের হবে, আবার আল্লাহর পরিচিতি বের হবে। আর যদি পরিচিতি বের হয়, তা যত্ন যদি করে; আল্লাহ তাআলার যতগুলো সুন্দর সুন্দর নাম বা সিফাতগুলো আছে। ঐ নামগুলো মানে ঐসব বৈশিষ্ট্যসমুহ। ঐ সিফাতগুলোকে- মানুষের অন্তরের ভিতরেও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যদি সে মেহনত করে, আল্লাহ তাআলা ঐগুলোকে তাঁর (ভেতর থেকে) আবার বের করে, তা আবার দেখাবেন।  صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُ عَـٰبِدُونَ  *আল্লাহর রং, আর আল্লাহর চেয়ে ভালো কে রাঙাতে পারে? আর আমরা তাঁরই ইবাদত করি।*  বান্দা আল্লাহর ইবাদত কেন করে? ইবাদত এর মাধ্যমে সে আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করবে যে, তাঁর ভিতর থেকে আল্লাহ তাআলার রং বের হয়। একজন সাহাবী একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, "মুমিনের পরিচয় কী?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পরিচয় বললেন যে, *তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে।*  তাঁর মধ...

দীনের দ্বায়ী সব জায়গায় কাজ করবে-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)

 🎤 ​​১২৯। একসময় স্যার হাসান হাবীব ভাইয়ের বাসায় গেলে উনি স্যারের কাছে বাসা পরিবর্তন করার পরামর্শ চাইলেন, বাসাটা অফিসের কাছে নেবার জন্য, উনার বাসা ছিল অফিস থেকে খানিকটা দূরে শহরতলীতে। স্যার জানতে চাইলেন কেন, উনি জানালেন অফিসটা শহরের মধ্যে, তোলারাম কলেজের পার্শ্বে, এলাকার নাম কলেজ রোড, সেখানে নিতে চাই, স্যার আবার জিজ্ঞেস করেন, কেনো। উনি উত্তর দিলেন, অফিসে যাওয়া আসায় অনেক সময় চলে যায়, বাসাটা অফিসের কাছে থাকলে এই যাওয়া আসার সময়টা বেঁচে যেতো, যা সাথীদের সাথে দেখা সাক্ষাৎ গাসত ফিকির ইত্যাদিতে ব্যবহার করতে পারতাম। স্যার খুব স্পষ্টভাবে বললেন দরকার নাই। উনি একটু পরে আবার বললেন, এখন যেখানে বাসা নিতে চাই সেটা মার্কাজের কাছে, পায়ে হেঁটে মার্কাজে যাওয়া যাবে, মার্কাজে কিছু সময় দেয়া, মার্কাজের তাকাজা পুরা করা সহজ হবে। স্যার বললেন দরকার নাই, এখানেই থাকো। উনি একটু পরে আবার বললেন এখানে তো গ্রাম এলাকা, অশিক্ষিত সাধারণ লোকজনের বাস, আমি যেখানে বাসা নিতে চাচ্ছি সেটা কলেজ পাড়া, সরকারী কলেজ, কলেজ পাড়া মসজিদ এলাকা, ছাত্র শিক্ষকদের মধ্যে মেহনত করা সুবিধা হবে। স্যার আবারও বললেন, দরকার নেই এখানেই থাকো। কিছুক্...

অন্তরের চাওয়াই হলো প্রকৃত দোয়া -প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী(র)

 🎤 ​২২৬। স্যার বলতেন, আসল দোয়া হলো অন্তরের চাওয়া, অন্তরের গভীর আগ্রহ, চাহিদা, আকাঙ্ক্ষাটাই দোয়া। আমাদের প্রতিদিনের জীবনে বহু চাওয়া পূর্ণ হচ্ছে, মানে আমাদের বহু দোয়াই কবুল হচ্ছে। কিন্তু এই কবুল হওয়া আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? স্যার বলতেন, দোয়া কবুল হওয়াটাই আসল না, বরং কী চাইছি, কেন চাইছি—এই চাওয়ার বিশুদ্ধতা ও মানটাই গুরুত্বপূর্ণ। আমাদের মেহনত হওয়া উচিত এই চাওয়ার মান বাড়ানো নিয়ে। চাওয়ার ময়দানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটাকে বুঝবার জন্য স্যার আব্দুল ওয়াহাব সাহেবের এক কথাকে উল্লেখ করে বলেন, একবার ইজতেমার দোয়ার পরদিন আব্দুল ওয়াহাব সাহেব বলেন, গতকাল ইজতেমায় যতদূর চোখ যায় শুধু লোক আর লোক। কিন্তু এরা অধিকাংশই এসেছে নিজের ধান্দায়—চাকরি, ব্যবসা, জমি ইত্যাদি উন্নতির জন্য। আল্লাহর জন্য নয়। স্যার এই প্রসঙ্গে আব্দুল ওয়াহাব সাহেবের আরেকটি কথা বলতেন, “কেউ মারা গেলে প্রতিবেশীরা এসে কাঁদে, কিন্তু সে কাঁদে আসলে নিজের বাপের কথা মনে করে। মৃতের জন্য কাঁদে না।” আমাদের নামাজ, রোজা, তাওয়াফ, সাদকা, কান্না—সবই না হয়ে যায় দুনিয়ার জন্য, শুধুই পার্থিব স্বার্থে। আল্লাহর জন্য কাঁদা, আল্লাহ...

যেকোনো সময় সচল হতে পারে কার্যক্রম

  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে। কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ...

লাইফস্টাইল চিয়া সিড খেতে ভুল করলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি

লাইফস্টাইল চিয়া সিড খেতে ভুল করলেই বাড়বে ক্যানসারের ঝুঁ চিয়া সিড—এই ছোট্ট দানাগুলো আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এক অনন্য নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে আছে প্রচুর ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন। নিয়মিত চিয়া সিড খেলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি সামগ্রিকভাবে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এ কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের বহু মানুষ এখন প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করছেন। তবে চিকিৎসকরা বলছেন, চিয়া সিডসের অসাধারণ গুণ রয়েছে যেমন, তেমনই আবার কারো কারো ক্ষেত্রে এটি বিষের সমান। তাই চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনিও যদি চিয়া সিডস খেয়ে থাকেন, তবে নিজের অজান্তে কোনো ক্ষতি করছেন কি না জেনে নিন— বিশেষজ্ঞ চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, চিয়া সিডস পুরোপুরি ভিজিয়ে তবেই খেতে হবে। নয়তো চিয়া সিডসই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ। সংবাদমাধ্যমটি বলছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে পুরোপুরি না ভেজা চিয়া সিডস একদিন ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এ ছাড়া শুকনা চিয়া সিডস খেলে খিদে না...

ইখলাসের গুরুত্ব-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)

 ২১০। একবার স্যার ইখলাস এর গুরুত্ব বোঝাতে গিয়ে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছিলেন। স্যার বলেন— "ধরা যাক, কোনো ভিআইপি জামাত এসেছে—সেখানে সচিব আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা বিদেশী ভাইয়েরা আছেন। তখন আমরা নিজের অজান্তেই খুবই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাদের নুসরতে লেগে যাই। সাথীদের নিয়ে শহরজুড়ে গাসত করি, মেহমানদারিতে কোনো ঘাটতি রাখি না, সময় দেই, মাল খরচ করি, পরিশ্রম করি। আর তখন আমাদের মনেও ভাল লাগে যে, দ্বীনের জন্য কত বড় কাজ করছি, কত সুন্দর মেহনত করছি। তাদের মেহমানদারী করতে আমাদের মধ্যে এক ধরনের বাড়তি আগ্রহ ও উদ্দীপনা কাজ করে। বড় আত্মতৃপ্তি অনুভব করি যে, "আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য সময়, মাল ও জান খরচ করার তৌফিক দিলেন।" বড় কর্মকর্তা, সচিব বা বিদেশী জামাত, তাদের নুসরত করার লোকের অভাব হয় না।  কিন্তু যদি কোনো গ্রামের সাধারণ কৃষক ভাইদের জামাত আসে, গরীব মানুষ, কুলি—মজুর শ্রেণির জামাত আসে? তখন সেই একই আগ্রহ, সেই একই আন্তরিকতা, সেই একই সময় দেওয়ার মন—মানসিকতা দেখা যায় না। কিন্তু কেন এমনটা হয়? স্যার প্রশ্ন তোলেন, "কেন ঐ একই আগ্রহ পাই না সাধারণ জামাতের ক্ষেত্রে? ...

আল্লাহ যাকে চান তাকেই নির্বাচন করেন-প্রফেসর মুশফিক আহমেদ চৌধুরী (র)

Image
  মুশফিক স্যার (রহঃ) আল্লাহ যাকে চান তাকেই নির্বাচন করেন (মাজালিসে মুশফিক আহমেদ রহঃ) জানুয়ারি ১, ২০২৫ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَن يَشَاء (3-74) “আল্লাহর রহমত দিয়ে যাকে চান তাকে নির্বাচন করেন,” يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ* اللَّهُ (42-13) “যাকে চান তাকে নিজের জন্যে নির্বাচন করে নেন, আর যে প্রত্যাবর্তন করে তাকে পথ দেখান।” প্রথমত ঈমান পাওয়াই একটা নির্বাচন, নামাজ-রোযা করতে পারা এগুলো নির্বাচন। দাওয়াত এর কাজে শরীক হতে পারা একটা নির্বাচন, এগুলো আল্লাহ্ তায়ালার এহসান। এই সব কিছুর পরে যে কোন জমানায় দ্বীনের কাজের হেফাজতের জন্যে কাউকে নেওয়া, এটা আল্লাহ্ তায়ালার তরফ থেকে একটা বহুত বড়, খুবই বিশিষ্ট ধরনের নির্বাচন। আল্লাহ্ তায়ালা বিভিন্ন জমানায় বড় সংকটের সময় তাঁর খাস বান্দাদেরকে দ্বীনের হেফাজতের জন্যে নির্বাচন করেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর গোটা উম্মত যখন বিভ্রান্ত, তখন আবু বকর সিদ্দীক রাযিআল্লাহু তায়ালা আনহু এসে সবাইকে শান্ত করেছেন। আল্লাহ্ তায়ালা তাঁকেই ব্যবহার করেছেন এই বিভ্রান্তির সময় উম্মতকে শুদ্ধ পথ দেখাবার জন্য। এ...